সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-গোলাগুলিতে রণক্ষেত্র তৈরি হয়েছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।
এ সংঘর্ষে এখন পর্যন্ত (সন্ধ্যা ৬টা পর্যন্ত) নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৪ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ২ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনসহ ৪৩ জন নিহত হয়েছেন।